ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুড়ীর ফুলতলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৩:৩৭
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। "সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার"-এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফুলতলা ইউনিয়ন পরিষদে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
 
এ দিবস উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ফুলতলা ইউনিয়ন পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে ফুলতলা বাজার প্রদক্ষিণ করে ফুলতলা ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।
 
পরবর্তীতে পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলতলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মজিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি  ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান দছির উদ্দিন, ইউপি সদস্য স্বপন মল্লিক, বিদ্যাসাগর তেলী, উত্তম গোস্বামী, অর্জুন গোয়ালা, জলিল মিয়া, জুলেখা বেগম,  অষ্টমী ভুমিজ,  মিলন বেগম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক জনবাণী প্রতিনিধি হোসাইন রুমেল, রেপটর টিভির আতিকুর রহমান হৃদয়প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলীম সেলু বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা স্থানীয় সরকারের দায়িত্বে যারা আছি তারা কঠোরভাবে কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এই কাজের ধারা সমগ্র দেশব্যাপী অব্যাহত থাকলে খুব সহজেই মাননীয় প্রধানমন্ত্রীকে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ উপহার দিতে পারবো।'

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক