ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে সরকারি কাজে বাধা : ১৯ আসামী কারাগারে


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৪:৫৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তার দায়ের করা মামলায় ১৯ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার (১৭ সেপ্টেম্বর ) আইনজীবীর মাধ্যমে শাহজাদপুর আমলী আদালতে ২০ আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ১৯ জনকে কারাগাড়ে পাঠানোর আদেশ দেন।

মারুফ মন্ডল নামের এক আসামীকে আদালত জামিন দেন।রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন।আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামের বাতেন মন্ডল, হোসেন মন্ডল, আলিম মন্ডল, এরশাদ মন্ডল, বাবু মন্ডল,আ: খালেক, উজ্জ্বল মন্ডল, রহেল মন্ডল, মমিন মন্ডল, বাবু মন্ডল, টেক্কা মন্ডল, বাতেন মন্ডল, শেরআলী, হারুন মন্ডল, মালেক মন্ডল, ফরিদ, হাকিম, মো. জিয়া মন্ডল, সাজাই মন্ডল।

শাহজাদপুর আমলী আদালতের সিএসআই মো. নুরুজ্জামান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ১১ সেপ্টেম্বর পোতাজিয়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো. আমজাদ হোসেন খান উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজার সরকারি খাস সম্পত্তিতে সীমানা নির্ধারন করতে যান। উক্ত সম্পত্তিতে  বিবাদিদের প্রতি আদালতের নিষেধাজ্ঞা ছিলো। উক্ত সম্পত্তিতে ভুমি সহকারি কর্মকর্তা  সীমানা নির্ধারন করতে গেলে আসামীরা বে আইনী অস্ত্রে সস্ত্রে ঘিরিয়া ধরে সরকারি কাজে বাধা প্রদান করে। পোতাজিয়া ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক মো. জামিল হোসেনকে শারিরীক ভাবে জখম করে। ঘটনার পর শাহজাদপুর থানায় ২৫ জনের নামে মামলা দায়ের করে। উল্লেখ্য, মামলার পরে পুলিশ দুই আসামীকে গ্রেফতার করার পর এখনো কারাগারে আছে। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন