পঞ্চগড় সীমান্তে ১৯ কেজি ৩শ ৩ গ্রাম স্বর্ন উদ্ধার, আটক ১
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে স্বর্নের ১৯ টি বার (১৯ কেজি ৩শ ৩ গ্রাম) সহ জুয়েল (৩২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত পিলার ৭৫৫/৪ হতে দেড় কিলোমিটার অভ্যন্তরে প্রধানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১৯ কেজি ৩০৩ গ্রাম ওজনের স্বর্নের ১৯ টি বার,একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন,নগদ ২৪ হাজার ৬৯০ টাকা। যার সিজার লিস্ট মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জুয়েল মাধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,নিজস্ব গোয়েন্দা সোর্সের তথ্যের ভিত্তিতে ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী ননী গোপাল পাল এর নেতৃত্বে প্রধানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েল নামে এক যুবকসহ স্বর্নের ১৯ টি বার, ভারতে পাচারের সময় উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied