শান্তিগঞ্জে প্রাইমারী স্কুলে জার্সি উপহার দিলেন ইউপি চেয়ারম্যান
শান্তিগঞ্জে ফুটবল প্রতিযোগীতায় জয়কলস ইউনিয়নের সদরপুর সরকারি প্রাইমারী স্কুল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩.০০ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে ফুটবল দল উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় নিজের ব্যক্তিগত ফান্ড থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন।জার্সি বিতরণকালে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন বলেন, বর্তমান সরকার ক্রীড়ামোদীদের প্রাধান্য দিচ্ছে।
সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।’ তবে শুধু খেলাধুলা নয়,খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হবে। তোমরা এখন উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। সামনে তোমাদের জেলা পযার্য়ে প্রতিযোগীতা হবে। আমি প্রত্যাশা করি সেখানেও তোমরা তোমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে। একজন ইউপি চেয়ারম্যান হিসেবে সবসময় আমি তোমাদের পাশে আছি।
এসময় উপস্থিত ছিলেন সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী এবং অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত