শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ইউএনও সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান।
ইউএনও সুকান্ত সাহা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের অংশিদারিত্ব কোনো অংশে কম নয়। তাই শান্তিগঞ্জ উপজেলার যে কোনো সমস্যা সমাধান এবং সকল উন্নয়ন কাজে তিনি সাংবাদিক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে শিক্ষার মান উন্নয়ন ও শান্তিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।’
মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল হক, আবু সঈদ, সহ-সভাপতি এম এ কাসেম, জহিরুল ইসলাম অমিত, শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক নিতাই দাস, অর্থ সম্পাদক খালেদ হাসান, প্রচার সম্পাদক শাহনূর আহমদ সুলতান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদ, সদস্য এম এ কাশেম চৌধুরী ও বায়েজিদ রহমান অপিসহ আরও অনেকে৷
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied