ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিএনপির মিথ্যাচার করা একটি স্বভাব-ইবিথানায় হানিফ এমপি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ১:৫৮

কুষ্টিয়া-৩ আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির মিথ্যাচার করা একটি স্বভাব। নিত্যদিন মিথ্যা কথা মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে দেশকে পিছনে ফেলে দিচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার ইবিথানাধীন হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দলীয় মত বিনিময় ও কর্মী সভা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মামলা সম্পর্কিত অভিযোগের জবাবে তিনি আরো জানান, বিএনপির বিরুদ্ধে সরকার অহেতুক মামলা দায়ের করেছে এমন একটা মামলার তথ্য তারা দিতে পারবে না।বিএনপি মিথ্যাচার করা নির্লজ্জ একটি দল।দলীয় বিভেদ ভুলে যেয়ে সকলকে ঐক্যমত হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানানতিনি নেতা কর্মীদের প্রতি। আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বিকাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজু,যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়