ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বার্ষিক কর্ম সম্পাদনে বেস্ট অ্যাওয়ার্ড পেলেন ডা.রায়হান পিএএ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২৩ দুপুর ৪:২৫
বগুড়ার শেরপুর উপজেলার  প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ রায়হান পিএএ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন মূল্যায়নের প্রথম স্থান অধিকার করে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন। 
 
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনার  কার্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী" উন্নয়ন  সমৃদ্ধির স্মার্ট লাইভস্টক" সেমিনার এবং এপিএ মুল্যায়ন অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 
প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনী ২০২৩, ক্যাটেগরিতে ৪২ টি সুচকের বিপরীতে  সামগ্রিক মুল্যায়নে রাজশাহী বিভাগের ৮ টি জেলার ৬৭টি উপজেলার মধ্যে বেস্ট পারফর্মেন্স এওয়ার্ড-১ম স্থান  অর্জন করেন তিনি। ইত:পূর্বে জনবান্ধব এই কর্মকর্তা রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত জনপ্রশাসন পদক (গোল্ড মেডেল), 
প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক, (গোল্ড মেডেল), 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অধিকার করে রেক্টর্স(গোল্ড মেডেল),
দীপ্ত টেলিভিশন মিডিয়া এওয়ার্ড। রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইনোভেশন কর্মকর্তা অ্যাওয়ার্ড অর্জন করেন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার,যুগ্ম সচিব(আইসিটি ও উন্নয়ন) ড.মোকছেদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.নাহিদ রশীদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো: এমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড.মো: নজরুল ইসলাম ঝন্টু এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
 
সম্প্রতিক এই  প্রাপ্তিতে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শেরপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ বলেন, এই সম্মাননা ব্যাক্তিগতভাবে আমার নয় নেপথ্যে থাকা টিম প্রাণিসম্পদ শেরপুর, বগুড়ার নিরলস শ্রমের ফসল।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন