ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর বিকল্প কেউ নেই - পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ৩:১৬

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা‌। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে ।মৌলভীবাজার জেলার জুড়ীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ-সভাপতি সাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান বিধান দাশ বাদল, ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন চিকন, আব্দুল লতিফ, জমশেদুল ইসলাম, কাজী আমজাদ হোসেন, আব্দুস সালাম, কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান, সাধারণ সম্পাদক গৌতম দাশ প্রমুখ।

অনুষ্ঠানে ৬৫ জনকে একবান করে টিন, নগদ ৩০০০ এবং ৫০ জনকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফাইনালে ২য় দল বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব

সিলেটে এইচএসসিতে পাশের হার ৫০.৯০ শতাংশ, ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম

অনটনের সংসারে অদম্য মুন্নার সাফল্য: এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, লক্ষ্য বিশ্ববিদ্যালয়

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মনপুরায় এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র, তিন কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে

মাগুরায় পুলিশ পরিচয়ে বাস থামিয়ে পৌনে ৩ কোটি টাকার সোনা ডাকাতি

গোল্ডেন এ প্লাস পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ছামিরার উচ্চশিক্ষা

চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন হিফজের যাত্রা শুরু

পেকুয়ায় সড়কের পাশের গাছে ঝুলছিল তরুণের মরদেহ, বাবার দাবি হত্যা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন