ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে জেলা প্রশাসক শাহেদ পারভেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ৪:২৮

নেত্রকোনার মদনে নবাগত জেলা প্রশাসক প্রধান অতিথি শাহেদ পারভেজ এর সঙ্গে মদন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,ও সাংবাদিক বৃন্দ সহ সকল শ্রেণীর মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার 

 সভাপতিত্বে, ভূমি সহকারী (কমিশনার) শাহনূর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, পৌর মেয়র সাইফুল ইসলাম (সাইফ), উপজেলা আওয়ামী লীগের (সভাপতি) আব্দুল কুদ্দুছ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আব্দুল হান্নান তালুকদার (শামীম), উপজেলা আওয়ামী লীগের সহ (সভাপতি ) সদ্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, সাবেক জেলা পরিষদের সম্মানিত সদস্য আয়েশা আক্তার, উপজেলা সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ সহ মদন উপজেলা শাখার বাংলাদেশ প্রেস ক্লাবের (সভাপতি) আলী আজগর( পনির) ও সাধারণ (সম্পাদক) হাবিবুর রহমান এবং উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ মদন পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা সহ উন্নয়ন করার লক্ষ্যে বক্তব্য মাধ্যমে তিনি তুলে ধরেন।

মদন উপজেলা আওয়ামী লীগের ( সভাপতি) আব্দুল কুদ্দুছ তিনি উপজেলা ফতেপুর ইউনিয়নের যাতায়াতের রাস্তার বেহাল দশা কথা তিনি বক্তব্যে মাধ্যমে তুলে ধরেন। 

এবং শহীদ আব্দুল কুদ্দুছ মগড়া সেতুর বিকল্প আরেকটি সেতু নির্মাণের জন্য তুলে ধরেন।

মতবিনিময় সভার (প্রধান অতিথি) জেলা প্রশাসক শাহেদ পারভেজ তিনি বলেন, মৎস্য সম্পদ, প্রাণিসম্পদ, উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, স্মার্ট নাগরিক ,স্মার্ট শিক্ষা ব্যবস্থা, গড়ার জন্য শিক্ষকদের কে তিনি এসভায় নির্দেশনা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান উন্নয়ন করার জন্যও তিনি নির্দেশ দেন। হাওর বেষ্টিত এলাকায় কৃষি উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য তিনি উপজেলা কৃষি অফিস কে নির্দেশনা দেন। 

সর্বোপরি তিনি, মদন উপজেলাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যে মদন শহীদ আব্দুল কুদ্দুছ মগড়া সেতুর বিকল্প আরেকটি সেতু নির্মাণের জন্য বরাদ্দ পাস হয়েছে। দ্রুত কাজ শুরু করার আশ্বাসও দেন তিনি।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা