ডিএমপির ডেমরা থানায় নতুন ওসি জহিরুল ইসলাম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলামকে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।এর আগে জহিরুল ইসলাম উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন। গেল মার্চে তাঁকে বদলি করে ডিবি সাইবারে পদায়ন করা হয়। তার আগে তিনি রমনা থানার পরিদর্শক তদন্তের দায়িত্ব ছিলেন।
একই আদেশে ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান কে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ হোসেন জাকারিয়া মেননকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied