বাহুবলে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের গ্লাস ভাংচুরের ঘটনায় আতংক
হবিগঞ্জের বাহুবলের নন্দনপুর ইউনিয়নের শ্রীকলস গ্রামে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্ততরা একাধিকবার চুরির চেষ্টার ঘটনা ঘটাচ্ছে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে চুরির চেষ্টা ব্যর্থ হলেও গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পুনঃরায় চুরির চেষ্টা চালানো হয়। এ ঘটনায় বাড়িতে থাকা বাসিন্দাদের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। এলাকাবাসী ও হেলাল আহমেদ জানান, তিনি ইতালিতে চাকুরী করছেন। তাছাড়া সবকটি ভাইয়েরা প্রবাসেই রয়েছেন। বাড়িতে বৃদ্ধ পিতা,শিশু ও নারী ছাড়া কেউ নেই। এই সুযোগে ওই বাড়িতে দুর্বৃত্ততরা চুরির টার্গেট নেয় এবং কয়েকবার চেষ্টাও করা হয়েছে। তবে এলাকাবাসীর সতর্কতায় তাদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে বসতঘরের দরজা,জানালার গ্লাস ভাংচুর করে চুরির চেষ্টা চালানো হয়। ঘটনাটি ঘরের ভিতর বসবাসকারীরা আচ করতে পরে হাল্লা চিৎকার শুরু করেন। এতে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্ততরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চোর আতংক বিরাজ করছে বলেও স্থানীয় লোকজন দাবী করছেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান