চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে চালু হলো আইসিইউ
চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের। সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে আজ। ঢাকাস্থ বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৪৪ জন জনবল নিয়ে আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করেন।
সাজেদা ফাউন্ডেশনের চুয়াডাঙ্গার মুখপাত্র ডা. ইয়াছির আরাফাত বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইসিইউর জন্য ১০ জন চিকিৎসক, ১৪ জন নার্স, ৭ জন যত্ন নেয়া সহকারী, ৬ জন পরিচ্ছন্নকর্মী, ৩ জন নিরাপত্তা প্রহরী, ৩ জন গ্রাহক সেবী ও ১ ন হিসাবরক্ষক থাকবে। আইসিইউতে শয্যা থাকবে ৬টি এবং হাইডিফেন্ডেন্সি ইউনিটে শয্যা থাকবে ৮টি। এখানে থাকবে ভেন্টিলেশন ব্যবস্থা, হাইফ্লো মেশিন ও বাইপ্যাট মেশিন।
উদ্বোধনীয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, বিএমএ সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সিনিয়র গাইনি কনসালট্যান্ট ডা. আকলিমা খাতুন, আরএমও ডা. ফাতেহ আকরাম, সাজেদা ফাউন্ডেশনের চিকিৎসক, নার্স ও অন্য কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied