বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে - এমপি শেখ হেলাল উদ্দিন
বিএনপি- জামায়াতসহ দেশ বিদেশীদের সকল সড়যন্ত্র প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।
(২২সেপ্টন্বর) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চিতলমারীতে জেলা পরিষদের ভি,বি আইপি ডাকবাংলোর হলরুমে উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেখ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে একটা অবস্থান করে নিয়েছে, যখন দেশ একের পর এক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। তখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই আমাদের সবাই মিলে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে সকল নেতা কর্মীদের মিলে মিশে কাজ কাজ করতে হবে ।
উপজেলা আওয়ামীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, শেখ হেলাল উদ্দীনের সহধর্মীনি রুপা চৌধরী, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দীন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভূঁইয়া হেমায়েত উদ্দীন, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, জেলা হিন্দু, বৌধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডঃ মিলন ব্যানার্জি, চিতলমারী উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দীন, যুগ্ম- সম্পাদক যথাক্রমে শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু, চিতলমারী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সাবেক ্এপিএস এস, এম অহিদুজ্জামান, বর্তমান এপিএস মোঃ ফিরোজ আহম্মেদ, যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান, মহিলা আ’লীগ সভানেত্রী হেলেনা পারভীনসহ ৭ইউপি চেয়ারম্যান ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক।
এর পূর্বে চিতলমারী স্মার্ট কর্ণার উদ্বোধন ও প্রধানমন্ত্রীর ত্রান তহবীল থেকে ৩৫ জন অসচ্ছল পরিবারের মাঝে চিকিৎসা সহাতার চেক বিতরন করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা