ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৩ বিকাল ৫:২১
ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকায় তুলা ভবনের মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘Ecological Challenges Assessment and Restoratio“। 
 
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। 
 
সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এ. মান্নানের সঞ্চালনায় সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. শেফালী রাণী মজুমদার। সারাদিন ব্যাপি এ সম্মেলনে ভারত, জাপান সহ দেশী বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের দুই শতাধিক পরিবেশ বিজ্ঞানী উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশী বিদেশী বিজ্ঞানীরা ৩০ টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত দেশ-বিদেশের গবেষকদের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এবারের অন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা