ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে অভিযোগ থাকার পর বানানো হয়েছে স্কুলের সভাপতি


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৯-২০২৩ বিকাল ৫:৪৩
চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ড এলাকায় অবস্থিত দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে নানা অভিযোগ ও অনিয়ম থাকার পরও সেলিম আফজলকে সভাপতি করে কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে। জমির উদ্দিন নামের এক ব্যক্তির শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের কাছে  লিখিত অভিযোগ থাকলেও কমিটি অনুমোদনে তা আমলে নেয়নি বোর্ডের কর্মকর্তারা।
 
এ দিকে অভিযোগকারীর জমির উদ্দিন দৈনিক সকালের সময় কে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি হিসেবে নির্বাচিত করা সেলিম আফজল ইতোপূর্বেও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের কমিটি সভাপতি ছিলেন। তখন বিভিন্ন অপকর্ম ও অনিয়ম করায় ২০১৭ সালের ১৯ অক্টোবর শিক্ষা বোর্ডে অভিযোগ করেছিলেন বর্তমান নির্বাচিত কমিটির ১ ও ৩ নম্বর অভিভাবক সদস্য সৈয়দ আনোয়রুল করিম ও নাছির উদ্দিন। ২০১৯ সালের ডিসেম্বরে সেলিম আফজল পুনরায় সভাপতি হতে একটি সাজানো নির্বাচন করার চেষ্টা করেন। এলাকার লোকজন অংশগ্রহণ না করে ভোট বর্জন করায় নির্বাচনটি স্থগিত হয়।বিদ্যালয়ে তার ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে ২০২০সালে ৬ জানুয়ারিতে শিক্ষা বোর্ডে আরও একটি অভিযোগ দায়ের কারেন এলাকর মেম্বার মোতাহের, সেলিম রেজা ও আব্দুর রব। পরে সেলিম আফজলের দুর্নীতি বুঝতে পেরে বিদ্যালয় কমিটি থেকে তাকে অপসারণ করে শিক্ষা বোর্ড। এরপর শাহাব উদ্দিনকে সভাপতি করে বিদ্যালয় পরিচালনায় একটি এডহক কমিটি গঠন করা হয়। পুনরায় কমিটিতে ফিরতে তখন থেকে আরও বেপরোয়া হয়ে ওঠেন সেলিম আফজল।অভিযোগে আরও বলা হয়, একটি নির্দিষ্ট পরিমাণের অনুদান দিয়ে বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ার নিয়ম থাকলেও কোনো অনুদান ছাড়াই ২০২২ সালে নিজেকে দাতা সদস্য করার দাবি তোলেন সেলিম আফজল। ওই বছরের ১০ অক্টোবর বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের মান ক্ষুণ্ন করে জালিয়াতির মাধ্যমে তাকে দাতা সদস্য করতে শিক্ষাবোর্ডে দরখাস্ত করেন তিনি। শিক্ষাবোর্ডও কিছু যাচাই না করে তাকে দাতা সদস্য করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ করে। তখন বিদ্যালয়ে অনুদান দেওয়ার কোনো রসিদ দেখাতে না পারায় সেলিম আফজলকে দাতা সদস্য করার সুপারিশটি বাজেয়াপ্ত করা হয়। এর কিছুদিন পর (চলিত বছরের ১০ জুন) বিদ্যালয়ের কোনো পদে না থেকেও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বোর্ডে একটি আবেদন করে সেলিম আফজল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নীতিমালা ১১ এর গ-প্রবিধিতে বলা আছে- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী বা ইহার সুনাম নষ্ট এরূপ কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করে অথবা কোনোভাবে উহার সহায়তা করে এমন কোনো ব্যক্তি সদস্য হবার বা কমিটিতে থাকার অযোগ্য। অথচ কমিটিতে প্রস্তাবিত সভাপতি সেলিম আফজল বিভিন্ন সময় বিদ্যালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বোর্ডে অভিযোগ এবং তার বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ ফাইল আকারে শিক্ষা বোর্ডে রয়েছে। 
 
এদিকে শুধু জমির উদ্দিন নয় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সাথে যুক্ত হাজী আবুল হাসান এর পুত্র ইফতেখার আহমেদ চৌধুরী দৈনিক সকালের সময় কে বলেন,সেলিম আফজল কে সভাপতি নির্বাচিত করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি, দাতা সদস্য হওয়ার জন্য উনি স্কুলের সাথে প্রতারণা করেছে,স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে স্কুলের বেইজ,পরিচয় পত্র দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তিনি। স্কুলের শিক্ষক বেতন তুলতে গেলে সেলিম আফজল কে অগ্রিম টাকা না দিলে বেতন তোলা সম্ভব হতো না বলেও জানান তিনি। সাবেক কমিটির সদস্য নুরুল বসর দৈনিক সকালের সময় কে জানান,বিভিন্ন অপকর্ম ও অনিয়ম করায় ২০১৭ সালের ১৯ অক্টোবর শিক্ষা বোর্ডে অভিযোগ করেছিলেন বর্তমান নির্বাচিত কমিটির ১ ও ৩ নম্বর অভিভাবক সদস্য সৈয়দ আনোয়রুল করিম ও নাছির উদ্দিন। ২০১৯ সালের ডিসেম্বরে সেলিম আফজল পুনরায় সভাপতি হতে একটি সাজানো নির্বাচন করার চেষ্টা করেন। এলাকার লোকজন অংশগ্রহণ না করে ভোট বর্জন করায় নির্বাচনটি স্থগিত হয় বলে জানান তিনি।
 
এ সময় অভিযোগের বিষয়ে কথা হয় সেলিম আফজল সাথে তিনি দৈনিক সকালের সময় কে বলেন,দাতা সদস্য হওয়ার জন্য আমি বিদ্যালয় ফান্ডে দেড় লাখ টাকা দিয়েছি। সবার সঙ্গে সম্পর্ক ভাল থাকায় তখন আমি রশিদ গ্রহণ করিনি।পরে দাতা সদস্য করার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলা হলে তিনি শিক্ষা বোর্ড বা কোর্টে যেতে বলেন। তাই আমি শিক্ষা বোর্ডে গিয়েছিলাম। বোর্ড আমাকে এক মেয়াদের জন্য দাতা সদস্য করেছে।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দু’চারজন লোক চাইছে আমি কমিটিতে না আসি।আমি রাজনীতির সাথে যুক্ত তাই আমার প্রতিপক্ষরা আমাকে সমাজে ছোট করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এই সব অপপ্রচার কোন ভিত্তি নেই।
 
এ দিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি দৈনিক সকালের সময় কে জানান,দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ পেয়েছি চট্টগ্রাম জেলা প্রশাসক মাধ্যমে  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে কমিটি বাতিল ঘোষনা করা হবে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২