ফ্লোরিডায় বন্দুক হামলায় নিহত ২ : আহত ২০
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় একটি কনসার্ট হলের বাইরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় রোববার (৩০ মে) প্রথম প্রহরে মিয়ামির উত্তরের হায়েলিয়াহ নগরীতে এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর বিবিসির।
স্থানীয় পুলিশের পরিচালক আলফ্রেডো র্যামিরেজ জানান, একটি সাদা গাড়ি থেকে হঠাৎ তিন ব্যক্তি রাইফেল ও হাতবন্দুক নিয়ে বেরিয়ে এসে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এখানে ২০ জনেরও বেশি মানুষকে গুলি করা হয়েছে। বলতে খারাপ লাগছে, তাদের ২ জন নিহত হয়েছেন।
আহত অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আহত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনবিসি নিউজ জানায়, একটি নিসান পাথফাইন্ডার গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। তিনজন গাড়ি থেকে বেড়িয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এরপর তারা আবার গাড়িতে চড়ে পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত বুধবার (২৬ মে) সকালে ক্যালিফোর্নিয়ায় রেলের এক কর্মী গুলি করে ৯ জনকে হত্যা করে। এ বছরের প্রথম ১৩২ দিনে যুক্তরাষ্ট্রে অন্তত ২০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, বন্দুক হাতে নৃশংসতা থামাতে গত এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন নতুন আইন জারির ঘোষণা দেন।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক