নদীকে বাঁচাতে এগিয়ে আসার আহবান "কর্ণফুলী সুরক্ষা পরিষদ"র
নদী বাঁচাও, দেশ বাঁচাও, নদীর দখল ও দূষণ বন্ধ কর -এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে বক্তরা বলেন চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদী হলো বাংলাদেশের প্রাণ। পৃথিবীর একমাত্র রুই মাছের প্রজনন কেন্দ্র হলো হালদা নদী, বাংলাদেশর মানুষের খাদ্য মাছের চাহিদা পূরনের প্রধান ভূমিকা রেখে যাচ্ছে হালদা নদী, তেমনি কর্ণফুলী নদী হলো চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক চালিকা শক্তি। ৮৫% আয় আসে এই চট্টগ্রাম বন্দর থেকে। কিন্তু দেখা যাচ্ছে এই দু'টো নদীকে রাজনৈতিক ভাবে একশ্রেণির নদী খেকোরা দখল করে নিচ্ছে। নদীর দুই পার যেভাবে দখল হচ্ছে তেমনি পুরো চট্টগ্রামের ময়লা আবর্জনা মলমূত্র এবং পলিথিনে জমাটবদ্ধ হয়ে নদীর তলদেশ সংকীর্ণ হয়ে আসছে। তাই এই প্রাণের নদীকে বাঁচাতে চট্টগ্রাম বাসীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে এবং নদীর অববাহিকা ফিরিয়ে আনতে হবে। কর্ণফুলী সুরক্ষা পরিষদের আয়োজনে ২৪ সেপ্টেম্বর (রোববার) চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে দুপুর ১২ টায় বিশ্ব নদী দিবস উপলক্ষে সংগঠনটি মানববন্ধন করে। সংগঠনের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ব্যুরো প্রধান কামাল পারভেজ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ দিদারুল ইসলাম'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের চট্টগ্রাম শহর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, নদী গবেষক প্রফেসর ঈদ্রীস আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব জাহেদুল আলম, পরিবেশ সংগঠক এম এ হাসেম রাজু, রাজনৈতিক সংগঠক মারুফ হাসান রুমি, সাংবাদিক ওয়াহেদ জামান, ব্যারিস্টার সুলতান আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জাকের হোসেন খোকন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার,
সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, শেখ আলাউদ্দীন, মুজিব উল্লাহ তুষার, এম আর আমিন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্ল্যাহ্ বাহার,
সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ছাত্র নেতা আবু নাসের প্রমুখ।
মানববন্ধন শেষে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে জামাল খান রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে ফিরে এসে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied