ভয়ংকর কুকুর ও বহিরাগতদের দিয়ে রিজিয়া ম্যানশন দখলের অভিযোগ
নগরীর পাঁচলাইশ থানাধীন ৭নং পশ্চিম ষোলশহর হামজারবাগ সংগীত রোড এলাকায় অবস্থিত রিজিয়া ম্যানশনে বিদেশী কুকুর ও বহিরাগতদের দিয়ে ভবন দখল করার অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগ শামীমা ওয়াহেদ চৌধুরী দৈনিক সকালের সময় কে জানান,মরহুম ওয়াহেদ আজগর চৌধুরী আমার স্বামী। পক্ষান্তরে আহমেদ ফয়সাল চৌধুরী,১ম সংসারের সন্তান,গত ১১/০৪/২০১২ইং সালে ওয়াহেদ আজগর চৌধুরী হঠাৎ মৃত্যুবরণ করলেন ওয়াহেদ আজগর চৌধুরীর সহায় সম্পত্তি ও টাকা নিয়ে আমার সাথে উক্ত আহমেদ ফয়সাল চৌধুরীর বিরোধ চলে আসছে।উক্ত বিরোধের জের ধরে আহমেদ ফয়সাল চৌধুরী বিগত
১৬/০৮/২০২৩ইং তারিখে পাঁচলাইশ থানাধীন শামীমা ওয়াহেদ এর মাতা রিজিয়া বেগমের ব্যক্তি মালিকানাধীন রিজিয়া ম্যানশনে জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং আহমেদ ফয়সাল একটি বিদেশী শেফার্ড কুকুর সহ বহিরাগতদের দিয়ে উক্ত রিজিয়া ম্যানশনের ভবনের ভেতর অবস্থান করছেন। হামজারবাগ এলাকায় পাঁচলাইশ থানাধীন রিজিয়া ম্যানসনের বাড়িটি ছেড়ে দেওয়া বাবদ ৫ পাঁচ কোটি টাকার চেক এবং পে-অর্ডারের মাধ্যমে আমি শামীমা ওয়াহেদ থেকে নিয়ে যায়। পরবর্তীতে আহমেদ ফয়সাল অস্বীকার করলে মানি লন্ডারিং মামলা করি আমি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। এছাড়া রিজিয়া ম্যানশান সংক্রান্তে আহমদ ফয়সাল কর্তৃক দায়কিত কোম্পানি সংক্রান্তে মহামান্য হাইকোর্ট বিভাগে কোম্পানি ম্যাটার নং-২৫৬/২০ বর্তমানে বিচারাধীন আছে।
শামীমা ওয়াহেদ আরো জানান,সে আমার নাবালক দুই সন্তানদের মরহুম ওয়াহেদ আজগর চৌধুরীর সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার জন্য সামাজিকভাবে হেনস্থা ও অপদস্ত করার উদ্দেশ্যে এ সমস্ত ঘৃণ্য কাজ করছেন আহমদ ফায়সাল চৌধুরী। আহমদ ফয়সাল চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিরা পরধন লোভী, আত্মসাতকারী, মামলাবাজ এবং জোড়-জুলুমবাজ স্বভাবের লোক হন। আমার স্বামী ওয়াহেদ আজগর চৌধুরীর মৃত্যুতে দুই নাবালক সন্তান নিয়ে আজ অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছি। আহমেদ ফয়সাল চৌধুরীর এসব অত্যাচার ও নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। আহমেদ ফয়সাল চৌধুরী আমাকে তাহার পিতার স্ত্রী হিসেবে বিভিন্ন মামলা মোকদ্দমায় স্বীকার করে বিজ্ঞ আদালতে সোলেনামা দিয়ে আজ আমাকে গৃহহীন করার উদ্দেশ্য এসব মিথ্যাচার করছেন,আমি সঠিক তদন্তের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
রিজিয়া ম্যানশনে বিদেশি কুকুর ও বহিরাগত বাহিনীর আনাগোনার কারণে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন ভবনে থাকা ভাড়াটিয়ারা তারা দৈনিক সকালের সময় কে জানান,বিদেশি কুকুরের চিৎকারের কারণে রাতে বাসায় থাকা যায় না,ভবনে এখন সব সময় বিভিন্ন বহিরাগতদের আনাগোনা বেশি ।
এদিকে শামীমা ওয়াহেদ ছোট বোনের স্বামী মো: রাশেদুল হাসান দৈনিক সকালের সময় কে বলেন, আমি ২০১২ সাল থেকে শামীমা ওয়াহেদ কে বিভিন্ন ভাবে সহযোগিতা করার কারণে মামলা ও হামলা শিকার সহ নানা ভাবে হয়রানীর স্বীকার হচ্ছি।প্রধানমন্ত্রীর ও স্থানীয় প্রসাশনের কাছে নিজের ও আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।
এদিকে শামীমা ওয়াহেদ চৌধুরী আইনজীবী অ্যাডভোকেট আফরোজা আক্তার দৈনিক সকালের সময় কে বলেন,পরিবারের সদস্যদের প্রাণ বাঁচানোর জন্য বিগত ১৭/০৮/২০১৩ ইং তারিখে আহমেদ ফয়সাল চৌধুরী কে প্রধান আসামি করে বিজ্ঞ মেট্রোপলিটন আদালত, চট্টগ্রামে সি আর মামলা-৬১১/২০২৩ নং দায়ের করেন। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ শুনানীঅন্তে সি আর মামলাটি পিবিআইকে তদন্তের জন্য আদেশ প্রদান করেন।
দখল হামলার ও মামলার বিষয়ে কথা হয় আহমেদ ফয়সাল চৌধুরী সাথে তিনি দৈনিক সকালের সময় কে জানান,দলিল রেজিস্ট্রিমূল্যে রিজিয়া ম্যানশন আমার জায়গা,উল্টো তারা জায়গাটি দখল করে আছে।৫ কোটি টাকা দিলে তারা জায়গাটি রেজিস্ট্রি করে নিত,এখনো জায়গাটি রেজিস্ট্রি হয়নি।গ্যাস,বিদ্যুৎ বিল,আমার নামে আছে,এ বিষয়ে হাইকোর্টের রায় আমার নামে,আমার জায়গায় আমি কুকুর বা মানুষ রাখবো সেটি আমার ব্যক্তিগত বিষয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied