চায়না জালে বিলুপ্ত জলজ প্রাণী ও উদ্ভিদ
মাছ ধরতে টাঙ্গাইলের গোপালপুরের খাল,বিল নদীতে চায়না জাল ব্যবহার দিন দিন বাড়ছে,অবাধ চায়না জালের ব্যবহারে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, বিলীন হচ্ছে দেশি প্রজাতির ছোট-বড় মাছ, শামুক, ঝিনুক, কুঁচিয়া,কাকড়া সহ বিভিন্ন জলজ প্রাণী। নাম মাত্র অভিযান চালিয়ে জব্দ করা চায়না জাল আগুনে পুড়িয়ে দায় সারছেন মৎস্য কর্মকর্তারা।
জানা গেছে, উপজেলার সকল খাল, বিল, বৈরান ও ঝিনাই নদীতে প্রভাবশালীরা চায়না জাল দিয়ে মাছ ধরেন। এই সূক্ষ্ম জালে ঝিনুক, কাঁকড়া, ব্যাঙ, কুঁচিয়া, শামুক ও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদও ধরা পড়ে। আর জাল থেকে মাছ বাছাই করতে গিয়ে এসব জলজ প্রাণী মারা যায়।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইন্দা গ্রামের গৃহিণী মাজেদা বেগম জানান, তিনি বাড়ির পাশে কুকরী বিলে সারা বছর হাঁস পালন করেন। এ থেকে যা আয় হয় তা দিয়ে তিনি ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালান। সারা বছর এ বিল থেকে হাঁসের খাবার শামুক সংগ্রহ করেন। কিন্তু গত দুই বছর চায়না জালের জন্য কুকরীসহ আশপাশের বিলে শামুক পাওয়া যায় না। গ্রামের আরও ২০/২৫টি পরিবার, যারা বিলে হাঁস পালন করে বাড়তি আয় করে, তারাও হাঁসের খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
বিখ্যাত বংশীবাদক ও উদ্যোক্তা শেখ সোলায়মান বলেন, শুঁটকি মাছ অনলাইনে ভালোই বেচাবিক্রি শুরু করেছিলাম। যে বছর শুরু করছি সেই বছর ভালো মাছ হইছিল বিলে। সবাই শুঁটকি করছে আমিও অনেক বিক্রি করছি । কিন্তু এখন চায়না জাল সেই মাছ আর বিলে হতে দেয় না। তাই আমরা শুঁটকি মাছ ও আর তেমন পাই না, তাজা মাছ পেতেই এখন অনেক কষ্ট।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিখিল বর্মণ জানান, স্থানীয় খাল-বিলে কুঁচিয়া ধরে বাজারে বিক্রি করে তিনি সংসার চালান। কিন্তু এবার গোপালপুর উপজেলার প্রায় খাল-বিলে কুঁচিয়া পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, বর্ষাকালে চায়না জালে নির্বিচারে শিকার করা হয় মা মাছ। এতে মাছ ও পোনার সঙ্গে ধরা পড়ে ছোট-বড় কুঁচিয়া। জাল থেকে মাছ ছাড়িয়ে নেওয়ার সময় কুঁচিয়া ও এর পোনা মেরে ফেলা হয়।
মান্দিয়া গ্রামের বাসিন্দা রাকিব হাসান জানান, উপজেলার মান্দিয়া ছাড়াও সাহাপাড়া, কাগুজিআটা, লেবুআটা, নুটুরচর, দীঘলআটা ও ধুলুটিয়া গ্রামের কয়েক শ পরিবার বিলে হাঁস পালন করে সংসার চালান। চায়না জালে শুধু দেশি মাছ, পোনা, জলজ প্রাণী এবং দুর্লভ উদ্ভিদ নয়, এ জালের ফাঁদে হাঁসও বেঘোরে মারা যাচ্ছে।
স্থানীয় স্কুলশিক্ষক শামসুল হক জানান, চায়না জাল শুধু দেশি মাছ নির্বংশ করছে না; জলজ প্রাণী, এমনকি হাঁস খামারিদের নিঃস্ব করে চলেছে। চায়না জালে মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হতে থাকায় খাদ্যসংকটে অতিথি পাখির আগমনও কমে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক চায়না জালে মাছ শিকারি জানান, চায়না জাল উৎপাদন বন্ধে সরকারের কঠোর হওয়া দরকার। উৎপাদন বন্ধ না করে দুই একজনের জাল পুড়িয়ে দেয়া অভিযান কোন কাজে আসবে না। এনজিও থেকে ঋণ নিয়ে জাল কিনে মাছ ধরি জাল পুড়িয়ে দিলে আমরা বেশী ক্ষতিগ্রস্ত হই। এনজিওর ঋণ শোধ করতে অনেক বেগ পেতে হয়, পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য বলেন, চায়না জালের বিরুদ্ধে দফায় দফায় অভিযান চালিয়ে, কয়েক শ নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ পেলেই যেকোনো এলাকায় অভিযান চালানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied