ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ৪:১৫
গাইবান্ধা সদর উপজেলার কামারজানির চরে উদ্ধার হওয়া নান্নু মিয়া (২২) হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (৭ ‍আগস্ট) বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
 
মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ী বাজারে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সিপিবির দারিয়াপুর অঞ্চল শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, শাহজাহান মিয়া, নয়া মিয়া, জুলফিকার আলম প্রমুখ। 
 
বক্তারা বলেন, নান্নু মিয়া ঢাকায় কর্মরত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে বেড়াতে এসে ৩১ জুলাই নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অর্ধগলিত অবস্থায় তার লাশ কামারজানির চর থেকে উদ্ধার করে পুলিশ। প্রথমে পুলিশ নান্নু মিয়াকে অজ্ঞাত বললেও পরে তাকে পরিবারে লোকজন শনাক্ত করেন। নান্নু মিয়ার পরিবারের দাবি, প্রেমের সর্ম্পকের কারণে এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাই বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত