জুড়ীতে মেয়ে নির্যাতনকারী সেই মাসুককে এবার বিক্ষুদ্ধ জনতার গনপিটুনি
মৌলভীবাজার জেলার জুড়ীতে আপন মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতনকারী সেই মাসুককে এবার গণধোলাই দিয়েছে স্থানীয় এলাকাবাসী। এসময় তার বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের রানীমুরা গ্রামে ঘটেছে। খবর পেয়ে জুড়ী থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী (রানীমুরা) গ্রামের বাসিন্দা মৃত তবদুল হোসেনের পুত্র মাসুক মিয়া (৪৯)। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন থেকে মাসুক নিজ বাড়ীতে ইয়াবা সেবন ও ব্যবসা করছে। ইয়াবাসহ সে পুলিশের হাতে আটকও হয়েছিল। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তার মেয়ে বাবা মাসুক মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন মেয়ে মাহমুদা আক্তার ফাহিমা (১৭)। নিজ বাবা কতৃক মেয়ের নির্যাতনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুরো জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী রবিবার রানীমুড়া এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে বিক্ষুব্ধ জনতা মাসুকের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় বিক্ষুব্ধ জনতা মাসুক মিয়াকে গনপিটুনি দিয়ে পাশের জমিতে ফেলে রাখে। পরে জুড়ী থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া গতবছরের ১৩ অক্টোবর দিবাগত রাতে এসএসসি পরীক্ষার্থী চাচাতো বোনকে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগে মাশুক মিয়া কে গ্রেপ্তার করে জুড়ী থানা পুলিশ। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর আপন বড় ভাই বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছিল। সেই মামলার বিচার আদালতে এখনও চলমান আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কোন অবস্থায় আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied