শরণখােলায় মাঝ রাতে জুয়ার আসর ইউএনও’র অভিযান, আটক ৫
বাগেরহাটের শরণখোলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার খোন্তাকাট ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি বাড়িতে জুয়া খেলা চলাকালে এই অভিযান পরিচালনা করেন ইউএনও মো. জাহিদুল ইসলাম।
এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, সৌদি রিয়াল, মোবাইল ফোন, মাদকসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
আটক জুয়াড়িরা হলেন জেলার মোরেলগঞ্জ উপজেলার ভাষানদল গ্রামের অতিন্দ্রনাথ মিস্ত্রির ছেলে বিপুল মিস্ত্রি (৪৫), ধানসাগর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সুমন (২৫), বাদুড়তলা গ্রামের মুনসুর আলী শেখের ছেলে কবির শেখ (৫৩), কাঠালতলা গ্রামের জিন্নাত শেখের ছেলে জামাল শেখ (৬২) এবং শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের হাজি জলিল আকনের ছেলে সিরাজুল আকন (৬০)। এদের মধ্যে বিপুল মিস্ত্রির কাছে মাদকদ্রব্য পাওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা এবং বাকি চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জানান, খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি বাড়িতে জুয়া খেলা চলছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। এ সময় কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।
জুয়ার আসর থেকে ১৩ হাজার ৪৭০ টাকা, ১০০ সৌদি রিয়াল, ১০টি মোবাইল সেট, গাঁজাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাজাপ্রাপ্ত পাঁচ জুয়াড়িকে আদালতে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied