তজুমদ্দিনে গণটিকাদান শুরু
ভোলার তজুমদ্দিনে ইউনিয়নভিত্তিক কোভিড-১৯ গণটিকাদান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদের টিকা গ্রহণের জন্য ইতোমধ্যে প্রচার-প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৬০০ করে প্রায় ৩ হাজার মানুষকে কোভিড-১৯-এর গণটিকা দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে স্বাস্থ্যকর্মীরা। বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ টিকা কেন্দ্র পরিদর্শনকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শাওনের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন গ্রহণে আগ্রহী হন, আমরা সেভাবে কাজ করছি।
উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু জানান, যুবলীগের নেতাকর্মীরা উপজেলাব্যাপী টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম জানান, সরকারের কোভিড-১৯-এর গণটিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে খোঁজখবর রাখছি। জনগণের উপস্থিতি নিশ্চিত করতে প্রচার-প্রচারণাসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি সন্তোষজনক দেখা গেছে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied