বঙ্গবন্ধু এনেছিল স্বাধীনতা আর বঙ্গ তনয়া গড়ছে স্মার্ট বাংলাদেশ-সিদ্দিকুর রহমান
মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু এনেছিল স্বাধীনতা আর বঙ্গ তনয়া গড়ছে স্মার্ট বাংলাদেশ, দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান। মানসকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিনের স্মৃতিস্মরনে একান্ত আলাপচারিতায় গণমাধ্যমকে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান আ'লীগ সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের এই গৌরব উজ্জ্বল সূর্যের আলো সারা বিশ্বে ছড়িয়ে দিতে নিরালস কাজ করে যাচ্ছে মানবতার মা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বঙ্গ তনয়ার এই পথ চলা সহজ ছিল না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও ক্ষান্ত হয়নি স্বাধীনতা বিরোধীর কুলাঙ্গারেরা। বিশ্ব দরবারে সাড়া জাগানো শীর্ষ এই নেতাকে বারংবার হত্যার চেষ্টা করছে তাঁরা। দেশ আজ খাদ্যতে স্বয়ংসম্পূর্ণ সহ- দ্রুতগতিসম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানীমূখী শিল্পায়ন, ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, ঔষধ শিল্প, রপ্তানী আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ সহ ডিজিটাইজেশনের যুগের দৃশ্যমান বাস্তবায়ন এনে দিয়েছেন ভবিষ্যতেও এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ'লীগ সরকারের কোন বিকল্প নেই। পরিশেষে সৈয়দ শামসুল হকের লেখায় বলতে চাই,, ‘যেখানে ঘুমিয়ে আছো, শুয়ে থাকো বাঙালির মহান জনক তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয়কণ্ঠ শৌর্য আর অমিত সাহস টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো তোমার সাহস নেবে, নেবে ফের বিপ্লবের দুরন্ত প্রেরণা'। বাংলাদেশের ইতিহাসে বাঙালি জাতির চিরন্তন অনুপ্রেরণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আমরা তোমার আদর্শে উজ্জীবীত জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হয়ে রাজপথে থেকেছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied