ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আইসিটি মামলা থেকে রাঙামাটির পাঁচ সাংবাদিককে অব্যহতি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৯-২০২৩ বিকাল ৬:১৩
চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত এক মামলা থেকে পার্বত্য রাঙামাটি জেলার দৈনিক রাঙামাটি ও গিরিদর্পন পত্রিকার  দুই সম্পাদকসহ পাঁচ সাংবাদিককে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গতকাল (বুধবার) মামলার অভিযোগ গঠনের উপর শুনানী শেষে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই পাঁচ সাংবাদিককে অব্যহতি দিয়ে মামলাটি খারিজ করে দেন। মামলায় অব্যহতি পাওয়া সাংবাদিক পক্ষের আইনজীবী গোলাম মওলা মুরাদ এই তথ্য নিশ্চিত করেন। 
 
এ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, সাংবাদিকদের কাজ হল তথ্য-উপাথ্যেও মাধ্যমে সংবাদ তুলে ধরা। এই সাংবাদিকরাও তাই করেছেন। বাদীর আনিত অভিযোগের ভিত্তিতে মামলার চার্জ গঠনের মতো তেমন কোনো উপাদান বিদ্যমান নেই। সেই বিষয়টিওই আজ (২৭ সেপ্টেম্বর বুধবার) আমরা আদালতে তুলে ধরেছি এবং বুঝাতে স্বক্ষম হয়েছি। আদালতে এতে সন্তুষ্ট হয়ে বিবাদী পাঁচ সাংবাদিকের সবাইকে বেকসুর খালাস প্রদান করেন।   
 
অব্যহিত পাওয়া সাংবাদিকরা হলেন, দৈনিক রাঙামাটি সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটির প্রবীণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন পরিত্রকার সম্পাদক এ.এক.এম মকসুদ আহামদ, এশিয়ান টিভি ও দৈনিক মানবজমিন এর রাঙামাটি জেলা প্রতিনিধি  মো. আলমগীর মানিক,  ডেইলি ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শাহ আলম এবং দৈনিক রাঙামাটির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হৃদয়।
 
আদালত সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনের সংবাদ প্রকাশের জেরধরে ২০২১ সালের ১০ নভেম্বর চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন রাঙমাটির জাহিদুল ইসলাম জাহিদ নামক এক ব্যক্তি। এতে  মো. ইব্রাহীম চৌধুরী ও নিগার সুলতানা দম্পতিসহ উক্ত পাঁচ সাংবাদিককে বিবাদী করা হয়। আদালত অভিযোগের তদন্তকরে প্রতিবেদন দায়েরের জন্য পলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে) (পিবিআই) নির্দেশ দেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে গত ২৪ জুলাই ২০২৩ আদালতে প্রতিবেদন দায়ের করে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার