উলিপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
কুড়িগ্রামের উলিপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশাল আনন্দ র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের উলিপুর জুম্মাহাট রোড পৌর পিলার সংলগ্ন রজবীয়া-ই-রশিদীয়া দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জানা যায়, উক্ত মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী মিলে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এলাকার প্রধান প্রধান সড়ক গুলোতে র্যালি প্রদর্শন করেন। র্যালি শেষে মডেল মাদ্রাসা চত্তরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাও মোঃ মোহেব্বুল হাসান কারিমী পীরসাহেব সাতদরগাহ নাছিরীয়া দরবার শরিফ। প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুফতি মাওলানা মোহাঃ হাবিবুল্লাহ আজাদী সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আব্দুল মালেক সিনিয়র শিক্ষক হযরত ফাতিমা রাঃ পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাও মোঃ তাওহিদুল ইসলাম, মাও মোঃ আছাদুল্লাহ জিহাদী, মোস্তাফিজুর রহমান ও জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি