ডিএনএ পরীক্ষায় শনাক্ত জৈবিক পিতার পরিচয়
মানিকগঞ্জের সিঙ্গাইরে ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে জন্ম দিয়েছেন সন্তান। তবে ধর্ষণকারীর বিষয়ে মুখ খোলেননি ধর্ষিতা শিশুটি। ধর্ষিতার মা এ ঘটনায় দুইজনকে আসামী করে মামলা করেন। কিন্তু তদন্তে ওই আসামির সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে দেড় বছর পর শনাক্ত হলো ধর্ষিতার জন্ম নেওয়া শিশুর জৈবিক পিতার পরিচয়।
জৈবিক শিশুর পিতা অভিযুক্ত নুর আলম(৩৬)।তিনি উপজেলার খাসেরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গত মঙ্গলবার রাতে পুলিশ তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম জানান, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ওই শিশু ধর্ষণের শিকার হয়।এরপর সে গর্ভবতী হলে ছয় মাস পর বিষয়টি টের পান পরিবার।ভিকটিমের মা বাদি হয়ে ওই গ্রামের দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
এদিকে গত বছরের ১ নভেম্বর ওই শিশুটি একটি পুত্র সন্তান জন্ম দেন। আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারের ওই দুই আসামীসহ স্থানীয় একজনের ডিএনএ পরীক্ষা করেন।কিন্তু তাদের তিনজনের রিপোর্টই নেগেটিভ আসে। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের মাধ্যমে প্রতিবেশি নূর আলমের ডিএনএ পরীক্ষার করে পুলিশ।
গত মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর)সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী অব বাংলাদেশ থেকে নুর আলমের ডিএনএ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট হাতে পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেফতার করে থানা পুলিশ।
ওসি আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।বুধবার(২৭ সেপ্টেম্বর)দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied