ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩-১১-২০২৫ রাত ৯:৩

যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বনাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে পা রাখেন। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত ও অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে হাতে খড়িদেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে এসএম হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এর পর কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি শার্শা আসন থেকে ৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন সৎ বিনয়ী ব্যক্তি হিসাবে এলাকায় তিনি সুপরিচিত। বিএনপির শেষ ক্ষমতাকালীন সময়ে তিনি এলাকায় রাস্তা স্কুল নির্মানে অগ্রনী ভুমিকা পালন করেন। বিনা অর্থে তিনি প্রায় ২শতাধিক ব্যক্তির চাকুরীর ব্যবস্থা করেছিলেন। দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বি।

এদিকে সন্ধ্যায় তার মনোনয়ন ঘোষণার পর পরেই তিনি শার্শা উপজেলার নেতা কর্মিদের উদ্দেশ্য নিজের ফেরিফাইড ফেসবুকে শৃঙ্খলা বজায়,বিজয় মিছিল, মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস করতে নিষেধ করেন। তিনি বলেন,এখন আমাদের লক্ষ্য একটাই—ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার পথকে আরও সুদৃঢ় করা।

তিনি আসন্ন নির্বাচনে তারেক রহমানের হাত কে শক্তিশালী করার জন্য এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য শার্শার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি