ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
চাঁদপুরের সম্ভাব্য প্রার্থীরা হলেন-চাঁদপুর-১ (কচুয়া) সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মো. হারুনুর রশিদ। চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) প্রকৌশলী মো. মমিনুল হক।
সম্ভাব্য নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুরের আসনগুলো একাধিক প্রার্থী দলের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে প্রচার প্রচারণা করেছেন। এর মধ্যে চাঁদপুর ১ আসনে ছিলেন মোশাররফ হোসেন ও প্রকৌশলী মাহবুবুর রহমান। চাঁদপুর-২ আসনে ছিলেন জেলা বিএনিপর সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী, যুগ্ম সম্পাদক তানভীর হুদা। চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির উপদেষ্টা আজম খান ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তফা খান সফরী। চাঁদপুর-৪ আসনে উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান এবং চাঁদপুর-৫ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
Link Copied