ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৯-২০২৩ দুপুর ৪:১৫
দৈনন্দিন নানান প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে চট্টগ্রাম মহানগরীর যাত্রী সাধারণ অস্বাভাবিক ভাড়া নৈরাজ্য ও পদে পদে হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আর এসব হয়রানি বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি বলেও জানিয়েছেন তারা।  নগরীর বেশীর ভাগ রুটে চলাচলকারী বাস, মিনিবাস, হিউমান হলার, টেম্পু পারমিটের শর্ত লংঘন করে অধিক মুনাফার লোভে নিজেদের পছন্দ অনুযায়ী পুরো পথে চলাচলের পরিবর্তে অর্ধেক পথে চলাচল করে যাত্রীদের নামিয়ে দিয়ে পুরো পথের ভাড়া আদায় করছে। যেমন রুট পারমিট অনুযায়ী ১০নং রুটের বাস পতেঙ্গা থেকে কালুরঘাট যাওয়ার কথা থাকলেও বিকালে ইপিজেটে কারখানা ছুটির পরে ইপিজেট গেইট থেকে আগ্রাবাদ ৪০ টাকা ভাড়া নিয়ে যাত্রীদের আগ্রাবাদ নামিয়ে দেয়। একই বাস ইপিজেটের যাত্রী আগ্রাবাদে নামিয়ে আগ্রাবাদ থেকে আবার বহদ্দারহাট বহদ্দারহাট ডাকতে থাকে। আগ্রাবাদ থেকে বহদ্দারহাট ৪০ টাকা হারে যাত্রী বোঝাই করে বহদ্দারহাটে নামিয়ে দেয়। বহদ্দারহাট থেকে কালুরঘাট আবারো ২০ টাকা ভাড়ায় যাত্রী বোঝাই করে। এহেন ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানির চিত্র নগর জুড়ে বিভিন্ন রুটে বিরাজ করলেও দেখার যেন কেউ নেই। অসহায় যাত্রীরা জানেন না এর সমাধান কোথায় ?   অথচ পতেঙ্গা থেকে কালুরঘাটের ভাড়া ৫৫ টাকা। এই পথে বাস গুলো ভেঙ্গে ভেঙ্গে ১০০ টাকা ভাড়া আদায় করে। দিগুন ভাড়া আদায়ের জন্য যাত্রীদের পথে পথে কয়েক দফা উঠানো নামানোর এহেন নৈরাজ্যের কারণে যানজট ও জনজট বাড়লেও কোন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না। ফলে শ্রমজীবি- কর্মজীবি, খেটে খাওয়া নিম্ন আয়ের লোকজন চরম দুর্ভোগে পড়েছে। 
সম্প্রতি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগরী শাখা পুর্ণগঠনকল্পে আয়োজিত এক সভায় যাত্রী সাধারণের সাথে মতবিনিময়ে এহেন চরম নৈরাজ্যের চিত্র উঠে আসে। 
 
সংগঠনের আহবায়ক আব্দুল মান্নান খানের সভাপত্বিতে ওআর নিজাম রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কনজুমার এসোসিয়েন অব বাংলাদেশ  (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এস এম নাজের হোসাইন, আইনজীবি ও মানবাধিকার সংগঠক এডভোকেট সেলিম চৌধুরী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। এতে বক্তব্য রাখেন, লায়ন এম এ হোসেন বাদল, লায়ন এ এম মুন্না চৌধুরী, মোসাদ্দেকুর রহমান চৌধুরী ফয়সাল, মোহাম্মদ আব্দুর রহিম, লায়ন এম এ জলিল প্রমুখ। 
 
সভা শেষে আব্দুল মান্নান খানকে সভাপতি, লায়ন এম এ হোসেন বাদলকে কার্যকরি সভাপতি, মোসাদ্দেকুর রহমান চৌধুরী ফয়সালকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগরী শাখা পুর্ণগঠন করা হয়। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান