ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংখ্যালঘু স্বীকৃতি” আদায় ও সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ১২:২০
বিএসপি চট্টগ্রাম মহানগরের উদ্যেগে চট্টগ্রাম আন্দরকিল্লা মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 
 বিএসপি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক নারায়ণ মজুমদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসপি  কেন্দ্রীয় কমিটির  সভাপতি আশিষ কুমার দাশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন কুমার রায় ।
 
কেন্দ্রীয় কমিটির  সভাপতি আশিষ কুমার দাশ বলেন , ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলন সমূহে এদেশের সংখ্যালঘুরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে প্রিয় মাতৃভূমিতে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সরকারকে ক্ষমতায় বহাল রাখতে যুগযুগ ধরে বংশ পরম্পরায় বর্তমান আওয়ামী লীগ দল এবং সরকারকে সমর্থন দিয়ে এসেছে। এজন্য সংখ্যালঘুদের দিতে হয়েছে চরম মূল্য। প্রতিক্রীয়াশীল সাম্প্রদায়িক শক্তির রোষানলে অনেককে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। জীবন দিতে হয়েছে, সহায় সম্পদ মা- বোনের ইজ্জত পর্যন্ত খোঁয়াতে হয়েছে। অনেকে দেশান্তরে বাধ্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর অতিক্রান্ত হবার পরও অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ স্বাধীন সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতার থাকার পরেও প্রতিনিয়ত এদেশে সংখ্যালঘুরা নির্যাতন নীপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছে। তাই সব কিছুর আগে আগামী জাতীয় সংসদ অধিবেশনে সংখ্যালঘুদের প্রানের দাবী এবং সময়োপযোগী দাবী ‘সংখ্যালঘু স্বীকৃতি’ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রনালয়, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন বাস্তবায়ন সহ সকল দাবী কার্যকর করতে হবে।
 
বাংলাদেশ সনাতন পার্টি (বি.এস.পি)-এর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক এ্যাড. সুমন কুমার রায় বলেন - বর্তমান সরকার ডেঙ্গু ও দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে যেমন ব্যর্থ হয়েছেন তেমনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছেন। বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু সরকার নির্বাক, চোখে কালো চশমা পড়ে আছে। পাকিস্তান আমলে ও সংখ্যালঘুরা এতো নিরাপত্তা হীনতাবোধ করেনি, এতো মঠ-মন্দির ভাংচুর হয় নাই, জায়গা-জমি দখল হয়নি। সংখ্যালঘু সহ রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকার তথা রাষ্ট্রের অনতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ণ করে আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর দাবী জানান। অনতি বিলম্বে সুরক্ষা আইন প্রণয়নের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার রূপকনকান্তি দেবনাথ  চট্টগ্রাম মহানগর সদস্য সচিব অজয় ভট্টাচার্য, এডভোকেট সন্জয় চক্রবর্তী, সাংবাদিক অভি পাল, নয়ন বিশ্বাংগ্রী,মিঠুন রায়,রাজেশ চক্রবত্তী,রাজু আচার্য,গৌরাঙ্গ দে, নিউটন চৌধুরী বাদশা দাশ,সঞ্জয় দাশ,হৃদয় দাশ প্রমুখ

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২