ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন


হোসেন বক্ত, কমলগঞ্জ photo হোসেন বক্ত, কমলগঞ্জ
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৩:২৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা  বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন। এতে  গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী ( সোহেল ) কে সম্পাদক করে, ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটির অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

গত ১২ সেপ্টেম্বর জেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলামের সুপারিশক্রমে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, এ কমিটি অনুমোদন করেন।উল্লেখ্য গত ২৪ আগস্ট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলারদের ভোটের মাধ্যমে গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ঊনিশ দিন পর ১২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির ১০১ সদস্যের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার(২৯ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দলের এই কঠিন সময়ে,  ত্যাগী ও সঠিক  কর্মীদের  মূল্যায়ন করার কারণে, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো.শফিকুর রহমান চৌধুরী, আবু ইব্রাহীম জমসেদ, সেলিম আহমেদ চৌধুরী, এখলাছুর রহমান, এ কে এম আব্দুস সালাম, মো.আনোয়ার হোসেন বাবু, সিদ্দিকুর রহমান চৌধুরী, সৈয়দ মখলিছুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাবু পুষ্প কুমার কানু, মুজিবুর রহমান মুকুল, জাহাঙ্গীর মুন্না রানা, সাংগঠনিক সম্পাদক এড.আব্দুল আহাদ, ইয়াকুব আলী সিরাজী, দপ্তর সম্পাদক মো.মোতাহের আলী, কোষাধ্যক্ষ সিপার আহমেদ তরপদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেহাদ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক শামীম, যুববিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর ও ছাত্রবিষয়ক সম্পাদক মেশকাত আহমেদ শাহীন।

এমএসএম / এমএসএম

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা

২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা

পাঁচবিবির খাসবাগুড়ী ফকিপাড়া মাহফিলে মেয়র প্রার্থী শামীম হোসেনের ৩০ হাজার টাকার সহায়তা প্রদান

কালিয়ায় বিআরডিবির ঋণ আদায়ে দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতায় হয়রানির শিকার ভুক্তভোগীদের ইউএনও’র কাছে অভিযোগ

সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

রায়গঞ্জে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ শতাধিক রোগী

কুষ্টিয়ায় এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও শ্রীমঙ্গলে ছাত্রনেতার উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে এনসিপির বিক্ষোভ ও মানববন্ধন

বিশ্ব ডায়াবেটিস দিবসে অভয়নগরে রোটারী ক্লাবের র‌্যালি ও আলোচনা সভা