ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাইকিং করে সংঘর্ষের ঘটনা মীমাংসার লক্ষ্যে ওলামা পরিষদের উদ্যোগ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৪:৩৪
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে গত(২৬সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার চার গ্রামের মাইকিং করে সংঘর্ষের ঘটনায়, মীমাংসা করার লক্ষ্যে, উপজেলা ওলামা পরিষদের (সভাপতি) ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনের নেতৃত্বে , দুপক্ষের সাথে আলোচনায় বসছেন।
 
গত ২৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজ বাদ উপজেলা জামে মসজিদ  হইতে ওলামা পরিষদের  (সভাপতি) ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ওলামা পরিষদের নেতৃবৃন্দেরকে নিয়ে নায়েকপুর ইউনিয়নে যান।পরে, উপজেলা  সিংহের বাজারে (ইউপি) চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে আলোচনায় বসেন। 
 
পরে ,নোয়াগাঁও গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে  দু'পক্ষের মধ্যে ঝগড়াসংঘর্ষ মীমাংসার লক্ষ্যে আলোচনা বসেন। নোয়াগাঁও গ্রামবাসীর সাথে  আলোচনা শেষ করে।আলমশ্রী কওমি মাদ্রাসায় গিয়ে  আলমশ্রী গ্রামবাসীদের কে নিয়ে আলোচনায় বসেন, উপজেলা ওলামা পরিষদ সভাপতি ও নেতৃবৃন্দ। গ্রামবাসীর উপস্থিতিতে এ আলোচনা করেন।
উপজেলা ওলামা পরিষদকে  দুপক্ষের ঝগড়া মীমাংসা করার চেষ্টা করায় নোয়াগাঁও গ্রামের তুহুর মাস্টার সহ অনেকেই ধন্যবাদ জানান।আলমশ্রী গ্রামবাসীর পক্ষে নায়েকপুর ইউনিয়নের (সাবেক) ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান (হীরা) বিল্লাল সহ, উপজেলা উলামা  পরিষদের সভাপতি ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেনকে এবং ওলামা পরিষদকে ধন্যবাদ ও সাধুবাদ জানান, দুপক্ষের ঝগড়া মীমাংসা করার সুন্দর একটা মহৎ উদ্যোগটি নেওয়ার জন্য।
 
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ওলামা পরিষদের (সভাপতি) মুফতি আনোয়ার হোসেন বলেন, আমরা উপজেলা উলামা পরিষদ একটি উদ্যোগ নিয়েছি, নায়েকপুর ইউনিয়ন বাসী দু'পক্ষের মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা সংঘর্ষ সৃষ্টি  হয়েছে, এই সংঘর্ষ থেকে দু'পক্ষকে বুঝিয়ে মীমাংসা করা যায়।
 আমরা দু'পক্ষের সঙ্গে  আলোচনা করেছি।
আল্লাহতালা এক পক্ষ ,আরেক পক্ষের প্রতি যেন মহব্বত সৃষ্টি করে দেয়। এবং দুপক্ষের সাথে আলোচনা শেষ করে, মীমাংসা করা যায়, এই চেষ্টা আমরা মদন উপজেলা ওলামা পরিষদ চালিয়ে যাচ্ছি।
 
 
পরে  আলমশ্রী কওমি মাদ্রাসায়  গ্রামবাসীকে নিয়ে, আল্লাহ তায়ালার কাছে দোয়া ও মোনাজাত করেন। দু'পক্ষকে মিলিয়ে দেওয়ার জন্য।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা