ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় গণটিকাদান শুরু


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৩৯
চুয়াডাঙ্গা জেলায় শনিবার স(৭ ‍আগস্ট) সকাল ৯টা থেকে একযোগে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে, চলবে বিকেল ৩টা পর্য়ন্ত। সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলার প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
 
প্রথম পর্বে চুয়াডাঙ্গা জেলার ৩৪টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৫৮টি কেন্দ্রে ১২৪টি বুথে প্রতিটি কেন্দ্রে সপ্তাহে ১ হাজার ৮০০ জনকে টিকা দেয়া হবে। এ হিসাবে প্রথম পর্বে এ জেলায় ২৩ হাজার ৮০০ জনকে টিকা দেয়া হবে।  
 
সিভিল সার্জন বলেন, প্রথম পর্বে গত ৪ আগস্ট ১৬ হাজার ডোজ টিকা হাতে পেয়েছি। পর্যায়ক্রমে বাকি টিকা আসবে। জেলার ৩ লাখ ৮৭ হাজার ৮২২ জনকে এ টিকা দেয়া হবে। আশা করি টিকা থেকে কেউ বাদ পড়বেন না। তবে সবাইকে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে টিকা নিতে হবে।
 
এছাড়াও উপস্থিত ছিলেন- পৌর মেয়র জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার ঘোষ, বিএমএর সভাপতি ডা. মার্টিন হীরক, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, মহিলা কাউন্সিলর (৭,৮,৯) সেফালি খাতুন প্রমুখ।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ