ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছিনতাইয়ে ১৫ লাখ টাকা উদ্ধার ,গ্রেপ্তার ৩


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-১০-২০২৩ বিকাল ৫:৫৯
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে রেলওয়ে কর্মচারীর পেনশনের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
 
গ্রেপ্তাররা হলো- নুরুল হক সজিব ওরফে রাজীব (৩৩), মো. মহিউদ্দিন বেল্লাল ওরফে বেলাল (৪২) ও মো. রায়হান (২৮)।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আলী হোসেন।
 
তিনি জানান, ভুক্তভোগী মো. রুহুল আমিন (৬০) রেলওয়ের কর্মচারী ছিলেন। এক বছর আগে তিনি চাকরি থেকে অবসরগ্রহণ করেন। তার পেনশনের টাকা ইসলামী ব্যাংক লিমিটেড পাহাড়তলী শাখায় গচ্ছিত ছিল। সম্প্রতি তিনি টাকাগুলো সোনালী ব্যাংকের আগ্রাবাদ শাখায় রাখার মনস্থির করেন। পরিকল্পনা মোতাবেক গত ১৮ সেপ্টেম্বর তিনি ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখা থেকে ১৪ লাখ ৯৬ হাজার টাকা তোলেন। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। টাকা উত্তোলনের পর তিনি গাড়িতে ওঠার জন্য অলংকার মোড় যাচ্ছিলেন। সেসময় পেছন থেকে অটোরিক্সাযোগে ছিনতাইকারীরা এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
 
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার ডিবিকে দেওয়া হয়। প্রায় ৪০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ছিনতাই হওয়া ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২