ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আমিন জুটমিল এলাকায় বস্তিতে আগুন


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ১১:২০
চট্টগ্রামের বোস্তামি থানার আমিন কলোনি এলাকায় মসজিদের পার্শ্ববর্তী বস্তিতে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
বুধবার ৪ অক্টোবর সকাল ৬টা ৩৫ মিনিটে বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনি এলাকায় মসজিদের পার্শ্ববর্তী বস্তিতে এই আগুন লাগে।  
 
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল হালিম জানান, 
সকাল ৬টা ৩৫ মিনিটে আমিন কলোনি এলাকার একাধিক কাঁচা বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে বায়েজিদ স্টেশন থেকে দুই ইউনিট এসে কাজ শুরু করে। পরে চন্দনপুরা ও কালুরঘাট স্টেশন থেকে আরও ছয় ইউনিট যোগ দেয়।
 
তিনি আরও জানান,৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। কী পরিমাণ বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লাগার কারণ এখনও জানা যায়নি,তদন্ত শেষে জানানো হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২