চট্টগ্রামে ৫০ কোটি টাকা ব্যয় বাড়ছে গ্যাসের প্রিপেইড মিটার প্রকল্পে
চট্টগ্রামে কেজিডিসিএলের প্রিপেইড মিটার প্রকল্পের ব্যয় বেড়েছে ৫০ কোটি টাকা ডলারের দাম বৃদ্ধির কারণে। আগে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ২৪১ কোটি টাকা। বর্তমানে ডলারের দাম বৃদ্ধির কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯১ কোটিতে। সম্প্রতি জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কেজিডিসিএলের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেজিডিসিএল নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের আওতায় ১ লাখ প্রিপেইড মিটার স্থাপন করা হবে।
এ সময় সংশ্লিষ্টরা জানান,প্রথম দফায় চট্টগ্রামে আবাসিকে ৬০ হাজার মিটার বসানো হয়েছে।এতে দেখা গেছে প্রিপেইড মিটার ব্যবহারের কারণে অনেক গ্যাস সাশ্রয় হচ্ছে। আর গ্রাহকদেরও মাসে ৪০০ থেকে ৬০০ টাকার খরচ হচ্ছে। অথচ নন-মিটারে দুই চুলায় ১ হাজার ৮০ টাকা পরিশোধ করতে হচ্ছে। ফলে আবাসিক গ্রাহকদের মধ্যে প্রি-পেইড মিটারের চাহিদা বেড়েছে। দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই ৮৭ হাজার আবেদন জমা পড়েছে প্রি-পেইড মিটার স্থাপনের জন্য।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালের ১৮ মে অনুমোদন লাভের পর একই বছরের ৩১ জুলাই প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়। ২০২২ সালের ৯ মে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। পরবর্তীকালে প্রকল্পের ঠিকাদার নিয়োগের জন্য টেন্ডার দেওয়া হয়। এতে ঠিকাদার নিয়োগ করা সম্ভব না হওয়ায় পুনরায় রিটেন্ডার দেওয়া হয়। অবশেষে জাপানি এক প্রতিষ্ঠানকে ঠিকাদার হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।প্রতিষ্ঠানটির সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১ লাখ মিটার বসানো হবে। এসব মিটার স্থাপন করা গেলে আবাসিকের একজন গ্রাহকের প্রতি মিটারে মাসে ২০ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে। গ্যাসের সমপরিমাণ টাকাও গ্রাহকের সাশ্রয় হবে।
কেজিডিসিএল কর্মকর্তারা জানান, বর্তমানে কর্ণফুলী গ্যাস কোম্পানিতে আবাসিক গ্রাহক পর্যায়ে দৈনিক প্রায় ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহার হচ্ছে। ফলে সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা গেলে অনেক গ্যাস
সাশ্রয় হবে। পর্যায়ক্রমে আবাসিকের সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে বলে প্রকল্প-সংশ্লিষ্টরা জানান।
কেজিডিসিএল সূত্র জানায়, চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা আছে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট।২০১০ সালে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে পুনর্বিন্যাস করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে রূপান্তর করা হয়। বর্তমানে এ কোম্পানির অধিভুক্ত এলাকাগুলো হলো- চট্টগ্রাম নগরী, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, কর্ণফুলী ও কাপ্তাই। এসব এলাকায় মোট সংযোগ রয়েছে ছয় লাখ এক হাজার ৯১৪টি। এর মধ্যে গৃহস্থালিতে সংযোগ আছে পাঁচ লাখ ৯৭ হাজার ৫৬১টি, বাকিগুলো শিল্প-বাণিজ্যিকসহ অন্যান্য খাতে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
Link Copied