নবম বারের মত জেলায় শ্রেষ্ঠ হলেন ওসি ছালেক
মৌলভীবাজার জেলায় নবম বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কুলাউড়া থানার (ওসি) আব্দুস ছালেক। বুধবার (৪ অক্টোবর) শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম-বার।
জানা যায়, সেপ্টেম্বর মাসে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ ১২ লক্ষাধিক টাকার মাদক দ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কু-খ্যাত ডাকাত গ্রেফতার, চোরাই গাড়ী উদ্ধার, অধিক হারে ওয়ারেন্ট তামিল, অল্প সময়ের মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার, পুলিশি সেবার মান বৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নতি, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় নবম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক। শ্রেষ্ঠ ওসি হিসেবে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম-বার ওসির হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
কুলাউড়া থানার (ওসি) আব্দুস ছালেক বলেন, এ পুরস্কার আগামীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
এমএসএম / এমএসএম
চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
Link Copied