ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মেম্বারকে, কৃষকের বাড়ি দিয়ে রাস্তা না, দেওয়ায় পরিবারকে মেরে রক্তাক্ত


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ৪:২৯
নেত্রকোনার আটপাড়া সুখারী ইউনিয়নের গোপাল আশ্রম গ্রামে (ইউপি) সদস্য লিটন (৪৫)এবং কৃষক লালচান মিয়া(৬৫) দুই পক্ষের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে দুই পক্ষের ১১জন  আহতের  ঘটনাটি ঘটে।
 
গুরুতর আহত ইব্রাহিম(৩০) খায়রুল (৩৫) আবু বকর (৪০)লালচান(৬৫) কে স্বজনেরা উদ্ধার করে  পার্শ্ববর্তি (থানা) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কার জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 
এবং কৃষক লালচান মিয়ার ছোট মেয়ে প্রিয়াঙ্কা আক্তার (২০) এবং  পুত্রবধূ কবিতা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, কিছুদিন ধরে (ইউপি) সদস্য লিটন ও তার ভাই আলী রহমান মিয়ার সঙ্গে, কৃষক লালচান মিয়ার মধ্যে কাটাকাটি চলছে রাস্তা নেওয়া কে কেন্দ্র করে।গত মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ইউপি সদস্য লিটন মিয়া ও তার ভাই আলী রহমান, একই গ্রামের কৃষক লালচান মিয়ার জমির উপর দিয়ে (জোরপূর্বক ভাবে) (ইউপি) সদস্য ক্ষমতা খাটিয়ে লিটন মিয়া ও তার ভাই আলী রহমান ,তাদের জমিতে রাস্তা নিতে চাইলে , কৃষক লালচান মিয়া, তার বাড়ির উপর দিয়ে রাস্তা  দিতে রাজি না হওয়ায়, তিনি বাধা দেন।
 
পরে (ইউপি) সদস্য লিটন ও তার ভাই আলী রহমান বাড়িতে গিয়ে,লোকজনসহ দেশীয় অস্ত্র, লাঠি সুঠা নিয়ে এসে কৃষক লালচান মিয়ার বাড়ির এসে ওতর্কিত ভাবে মারধর শুরু করলে এ ঘটনাটি ঘটে।
 
এ ঘটনা কৃষক লালচান মিয়ার( স্ত্রী) বলেন , লিটন মেম্বারের আমাদের বাড়িতে এসে কয়, আমি বর্তমান মেম্বার,আমার ক্ষমতা কতটুকু আছে তা তোদেরকে দেখিয়ে দিব তোদের জমির উপর যে রাস্তাটা নিয়েই ছাড়বো। এই বলে গিয়ে তার ভাই আলী রহমান সহ লোকজন লাঠি শুটা নিয়ে আমাদের বাড়িতে এসে মারধর শুরু করে।
 
ঘটনায় (ইউপি) সদস্য লিটন মিয়া বলেন, তাদের বাড়িতে গিয়ে মারামারি হয়নি, রাস্তায় মারামারি হয়েছে। তবে আমি জনগণের মেম্বার আমি মারামারি করেনি।
আমার লোকজন মোহাম্মদ আলী,(৪৫) মঞ্জুর আক্তার ( ৪০) মাজেদুল (৩০) আনজুরা (৩৫) ও সম্রাট ( ৩০)কে মারছে, তারা আটপাড়া হাসপাতালে ভর্তি আছে।
 
এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কৃষক লালচান মিয়ার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা