ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের উজানের ঢলে দহগ্রামে ফুঁসে উঠেছে তিস্তা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৫:৩৩
ভারতের সিকিম রাজ্যে প্রবল বৃষ্টিপাত ও লোনাক হ্রদ ভেঙে উজানের ঢলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন হয়ে প্রবাহিত তিস্তা নদী ফুঁসে উঠেছে। প্রবল ঘোলা পানির স্রোতে নদী অববাহিকার প্রায় ৫ টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। কয়েক শত পরিবার পানিবন্দী এবং তিন শত হেক্টর আমন খেত পানিতে তলিয়ে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।  
বুধবার (০৪ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত পানি বৃদ্ধি পায় দুই ঘন্টা স্থিতিবস্থা থাকে এবং সন্ধা ৭ টা হতে পানি কমতে শুরু করেছে। এরআগে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার আশঙ্কায় তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাসহ উপজেলার সকল বাসিন্দাদের বন্যার ব্যাপারে সতর্ক থাকতে মাইকে প্রচার চালানো হয়। 
তিস্তা নদী ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী।    
জানা গেছে, সিকিম রাজ্যে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ভারতের কোচবিহার রাজ্যের জলপাইগুড়ি জেলা হয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বাংলাদেশের এ ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এতে ফসলি খেত, বসতভিটা-বাড়ি পানিতে তলিয়ে পড়েছে। 
স্থানীয়রা জানায়, তিস্তা নদী হয়ে আসা ঘোলা পানির বন্যায় দহগ্রামের মুন্সিপাড়া, কাতিপাড়া, সৈয়দপাড়া, মহিমপাড়া, গুচ্ছগ্রাম এলাকা প্লাবিত হয়েছে। 
দহগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ বাবুল প্রধান বলেন, ‘উজানে বৃষ্টি হলেই আমাদের এখানে পানি বাড়ে। বন্যায় আমাদের ঘর-বাড়িতে পানি উঠে। ধান খেত তলিয়ে নষ্ট হয়। তিস্তা নদীতে বেড়িবাঁধ হলে আমাদের বসতবাড়ি ও ফসল রক্ষা পেত।’ 
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার বলেন, ‘বন্যায় দহগ্রামের প্রায় তিন শত হেক্টর আমন খেত নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। প্লাবিত আমন খেত দেখে আসা হয়েছে। তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ 
পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী জানান, ‘ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বন্যার আগাম প্রস্ততি হিসেবে ৪০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। বিতরণের প্রস্তুতি চলছে।’

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু