ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশ্বে মৃত্যু ও সংক্রমণের সঙ্গে কমেছে সুস্থতা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ১০:২০

বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯০ জন। একই সময়ে মারা গেছেন ৯ হাজার ৬ জন এবং এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ১০ হাজার ৭৫৭ জন।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় বিশ্বে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ২৯ হাজার ৬৪১ এবং একই সময়ে মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ২১৯। এছাড়া করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন-এমন ব্যক্তিদের সংখ্যা কমেছে ৪৭ হাজার ৭০ জন।

রোববার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ১৩৭ জনের। মৃত্যু হয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ২৬৮ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ২২ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি। এদের মধ্যে ৯৮ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৮৯২ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৫১ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৮২ জনের।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮