ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৬:৬

ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখ্যযোগ্য বিভিন্ন কর্মকান্ড বিষয়ে সেপ্টেম্বর মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়। বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
প্রতিবেদনে জানানো হয়, আগষ্ট মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে জেলা পুলিশের পক্ষ থেকে ১৯১টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৯৯২ টি মামলা দায়ের করা ছাড়াও ৪০ লাখ ৩৬ হাজার টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। ১৬ টি মোবাইল ফোন উদ্ধার করে ২৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ১ হাজার ১৫৯ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৯৭ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ৩২টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ২৩০টি উঠান বৈঠক, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ১ হাজার ৮৫২টি এবং দিবা ও রাত্রি টহল ৯৮২ টি। ১ হাজার ৩৮৭ টি পাসপোর্ট ভেরিফিকেশন, ৬২ টি চাকুরী ভেরিফিকেশন ও ২১৪ টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়।

এছাড়াও ২২ টি আলামত নিস্পত্তি, ১৭৬টি এনইআর, ৩০টি পিএন্ডএ অনুষ্ঠিত হয়। ১৮১ টি মামলায় ২৩২ জন আসামী ও ১০৮ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। ৮৪টি মাদক মামলায় ৪ হাজার ৫৩৯ পিস ইয়াবা, ৮৭৪ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ৩৮লিটার চোলাই মদ, ১০ কেজি ২৬৭ গ্রাম গাঁজা, ৫৩৬ বোতল ফেনসিডিল, ২ দশমিক ৫২ গ্রাম হিরোইন ও ৩৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এভাবেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মধ্য দিয়ে মাদকমুক্ত হবে ঠাকুরগাঁও জেলা এই প্রত্যাশা সবার।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত