গাজীপুর শহরের অলিগলি তলিয়ে গেছে পানিতে
অব্যাহত বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে রাস্তার খানাখন্দেরে পানি জমেছে। শহরের অলিগলি তলিয়ে গেছে পানিতে।
শুক্রবার (৬ অক্টোবর) সকালে দেখা গেছে, গাজীপুর শহরের রাজবাড়ী রোড, জয়দেবপুর বাজার, বাসস্টেন্ড, কালাপট্টি সড়ক, পশ্চিম জয়দেবপুর ও জয়দেবপুর চৌরাস্তা সহ বেশ কিছু জায়গা পনিতে তলিয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দেখা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থকে টঙ্গী হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় বৃষ্টির পানিতে গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটেছে।কোথাও কোথাও এক লেন দিয়ে যেতে হচ্ছে গণপরিবহন। বৃষ্টিভরা রাতে রাস্তায় গণপরিবহনে আটকা পড়ছে যাত্রীরা।
গাজীপুরের বাসিন্দা নাদিম মোড়ল জানান, মুষলধারে বৃষ্টি পড়ছে অবিরাম। টঙ্গী প্রেস ক্লাব থেকে বনমালা রোডের লিচু ফ্যাক্টরির রোডে শুধু পানি আর পানি। আমার বাসার চারপাশে পানি থৈ থৈ করছে। গত রাতে ঢাকা থেকে ফেরার পথে ৫ ঘন্টার বেশি সময় লেগেছে।
চান্দনা চৌরাস্তায় আটকাপড়া ঢাকগামী যাত্রী কলেজ শিক্ষিকা মেরিনা নাসরিন বলেন, দেড়ঘন্টা ধরে একই জায়গায় বসে আছি।গাড়ির চাকা ঘুরছেই না। কখন ঢাকায় ফিরব কখন বাসায় পৌছাবো তা আল্লাহই জানেন।
স্থানীয় বাসিন্দা সফিকুল বলেন, গাজীপুরের বিভিন্ন স্থানে ময়লার ভাগাড়। মশার উৎপাদ, বেহাল ট্রাফিট অবস্থা, খাবার পানির স্তর নিচে, বৃষ্টির পানি সর্বত্র। গাজীপুরের সমস্যার কোন শেষ নেই।
গাজীপুর মেট্রেপলিটন পুলিশের ট্রফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলমগীর হোসেন জানান, চৌরাস্তার কিছু এলাকায় পানিতে তলিয়ে গেছে।পানির মধ্য দিয়ে চলমান যানবাহন প্রায়ই নষ্ট হচ্ছে। এতে যানজট আরো বাড়ছে। আমরা নষ্ট গাড়ি ও রাস্তার পানি সরিয়ে যানজট কমানোর চেষ্টা করছি।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied