ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে জুড়ীতে পুলিশ সুপারের উপহার পেলেন তাজুল ইসলাম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ৪:৩১

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ীতে "জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের" সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম তারা মিয়া কে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)  শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে জুড়ী থানার (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন গুনী এ সাবেক প্রধান শিক্ষকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এসময় আবেগাপ্লুত হয়ে শিক্ষক তাজুল ইসলাম তারা মিয়া পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, তাজুল ইসলাম তারা মিয়া ১৯৬৫ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, "শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। আমি বা আমরা জীবনে যতখানিই শিখতে পেরেছি সেখানে শিক্ষকদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। বিশ্ব শিক্ষক দিবসে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে সম্মান জানানোর চেষ্টা করেছি।"

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার