কয়রায় সাবেক ছাত্রলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
খুলনার কয়রায় চিহ্নিত সন্তাসী বেপােয়া হয়ে উঠেছে। কয়রা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা মো. আল-আমিন হোসেনকে (৩০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত আল-আমিন কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বড় ব্রিজের ওপর পূর্বপরিকল্পিতভাবে আগে থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে জখম অবস্থায় তাকে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্ত্রাসী লাল মিয়াকে (২৬) ধরে কয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। মুমূর্ষু অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা আল-আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে কয়রা থানার ওসি মো. রবিউল হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা বলেন, জামায়াত-বিএনপির এই সন্ত্রাসী গ্রুপটি বিশেষ এক ব্যক্তির ছত্রছায়ায় থেকে একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা করে জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও এই সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়ে অঙ্গহানি হয়েছে একাধিক সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষষের।
তিনি আরো বলেন, বিগত ইউপি নির্বাচনের মনোনয়ন বাছাইয়ের পর থেকে জামায়াত-বিএনপি পরিবারের সদস্যের ইন্ধনে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি সন্ত্রাসীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়রা জানান, বিগত কয়েক মাস মহারাজপুর ইউনিয়নে সন্ত্রাসীরা খুবই বেপোয়া হয়ে উঠেছে। একের পর এক হামলা ও জখম করছে আওয়ামীলীগ নেতাকর্মীকে। আওয়ামী লীগ প্রেমী মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
কয়রা থানার ওসি মোহাম্মদ রবিউল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied