ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে পরিবহনে চাঁদাবাজির মূলহোতা হোসেনসহ আটক ৫


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ৪:৩৩

নগরীর চান্দগাঁও থানা এলাকার কাপ্তাই রাস্তার মাথার পরিবহনে চাঁদাবাজির মুলহোতা আবুল হোসেনসহ ৫ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ)। গত বুধবার রাত ১০টায় রাস্তার মাথার রেললাইন সংলগ্ন আবউল হোসেনের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর-দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মোহাম্মদ আবুল হোসেন (৪১),  মোহাম্মদ ইয়াসিন (২৪), মোহাম্মদ রেজাউল করিম (২৪), মোহাম্মদ আল রাফি (২০) ও মো. রানা (৩০)। এর মধ্যে আবুল হোসেনের নামে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, মাদকসহ ১০টির অধিক মামলা বলেও জানান এই কর্মকর্তা। 
নাম প্রকাশ না করার শর্তে কাপ্তাই রাস্তার মাথা এলাকার এক দোকানদার বলেন, ‘সিএনজি অটোরিকশার লাইন নিয়ন্ত্রণ করেন আসামি হোসেন। এখানে শুধু লাইন নিয়ন্ত্রণ নয়, স্থানীয় সন্ত্রাসীদের শক্তি প্রদর্শনের পাশাপাশি চলে অস্ত্রের মহড়া, জুয়া, মদ-গাজাসহ মাদকের আসর এবং পতিতাবৃত্তি। রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করেন স্থানীয় থানার পুলিশ।
কয়েকজন অটোরিক্সা চালক অভিযোগ করে বলেন, ‘রাস্তার মাথা থেকে যতবার যাত্রী নিই ততবারই ১০ টাকা করে দিতে হয় আমাদের। এছাড়া প্রতি মাসে ৯০০ টাকা দিয়ে টোকেন নিতে হয়। তা নাহলে রাস্তার মাথা মোড় থেকে যাত্রী তুলতে দেওয়া হয় না। যেসব অটোরিকশাচালক টোকেন নেননি সেগুলোকে ট্রাফিক পুলিশকে দেখিয়ে দিয়ে মামলা দিয়ে দেন লাইন নিয়ন্ত্রণকারীদের সদস্যরা। আবার তারা দেখিয়ে দিলে সেসব অটোরিক্সা জব্দ করে নিয়ে যায় পুলিশ। কোনো চালক যদি হোসেনের অপকর্মের বিষয়ে প্রতিবাদ করে, তবে ওই চালককে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করেন। ডিবি পুলিশের টিম তাকে গ্রেপ্তার করায়, আমরা অনেক খুশি। তাদেরকে স্থানীয়দের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’
আলী আহমদ নামের এক চালক বলেন, কাপ্তাই রাস্তার মাথা থেকে দিনে সাত হাজারের বেশি অটোরিকশা যাত্রী নিয়ে আসা-যাওয়া করে। সে হিসাবে সাত হাজার অটোরিকশা থেকে একবার ১০ টাকা করে নিলে দিনে ৭০ হাজার টাকা, মাসে ২১ লাখ টাকা। মাসে ৯০০ টাকা টোকেন দিয়ে সাত হাজার অটোরিকশা থেকে চাঁদা নেওয়া হয় ৬৩ লাখ টাকা। সবমিলিয়ে মাসে ৮০-৯০ লাখ টাকা চাঁদাবাজি করে তারা, আর এসব চলে হোসেনের (আবুল হোসেন) ইশারায়। মাঝে মাঝে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেও অদৃশ্য শক্তির ইশারায় পুনরায় জামিন পেয়ে যায়। জামিন পেয়ে এখানে পুনরায় ত্রাস চালাতে থাকে।
ডিবির উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান দৈনিক সকালের সময়কে বলেন, ‘চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা রেলবিট সংলগ্ন আসামি আবুল হোসেনের ভাড়া ঘর হতে ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১০টি এর অধিক মামলার আসামি মোহাম্মদ আবুল হোসেনসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাদের হেফাজত হতে জুয়া খেলার নগদ ২ হাজার ৯৩০ টাকা ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং আটককৃত আসামি মোহাম্মদ আবুল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের আলোকে এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান