তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় জেলেদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
তজুমদ্দিন উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে প্রজননক্ষম (মা) ইলিশ রক্ষায় জেলেদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় শশীগঞ্জ মৎস্য ঘাটে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন, অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ওসি (তদন্ত) তারিকুজ্জামান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল-আমীন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষার জন্য আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিন মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। কেউ আইন অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এজন্য সকল জেলে, মৎস্য আড়তদারসহ সকলকে আইন রক্ষায় সহযোগিতা করার আহবান জানান বক্তারা।
অভিযান চলাকালীন সময়ে উপজেলার নিবন্ধিত ১৭ হাজার ৫ শত জন জেলে প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
Link Copied