ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, আহত ৩


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:১৩
ভোলার দৌলতখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় তিনজন আহত হয়েছে। বুধবার রাত ৮টায় দক্ষিন জয়নগর ইউনিয়নের খায়েরহাট ৩০ শয্যা হাসপাতালের সংলগ্নে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত দুলা মিয়া ফরাজীর ছেলে নোমান, সুমন এবং পুত্রবধূ হাফছা।
 
আহত নোমানকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দক্ষিণ জয়নগরে ৩ নং ওয়ার্ডের ফরাজী বাড়ির সুমনের পরিবারের সাথে একই এলাকার মফিজ ফরাজীর জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি সুমন বাদি হয়ে ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারার মামলা করেন। যার নং এমআইপি ৪০১/২৩। সেই মামলার তদন্ত করতে দঃ জয়নগর ইউনিয়নের তহসিলদার আতাউর রহমান গেলে তার সামনে কথার কাটাকাটি করে মফিজ, সোহাগ, মনির ও মজিবলের নেতৃত্বে আরো ৭-৮ জন একত্র হয়ে এই ঘটনা ঘটায়। গুরুতর অবস্থায় নোমানকে খায়ের হাট হাসপাতালে চিকিৎসক ভর্তি করায়। এসময় ৮ মাসের অন্তঃসত্ত্বা ফাহমিদাকেও মারপিট করেন। গত ৪ অক্টোবর (বুধবার) রাত ৮ টার সময় খায়েরহাট হাসপাতালের সামনে আবারও হামলা করেন। হামলায় নোমানসহ তার স্ত্রী ও ভাই গুরুতর আহত হয়।
 
সুমন জানান, অনেক বছর থেকে এসএ খতিয়ান ৩৩৩ এর দাগ ২৮৬৭ নম্বরে ৮ শতাংশ জমি কাগজে কলমে ভোগদখলে আছি। তারা জোরপূর্বক দখল করার জন্য একাধিকবার আমাদের উপর হামলা চালায়। এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত সোমবার দুপুরে হামলা চালিয়ে ক্ষান্ত না থেকে বুধবার রাতে আবারও ছোট ভাইকে রাতে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন।
 
আহত নোমান জানায়, জমির বিরোধের জের ধরে একাধিকবার হামলা চালায়। বুধবার রাত ৮টার সময় পূর্ব পরিকল্পিত ভাবে তারা একত্রিত হয়ে লোহার রড, গাবের লাঠি ইত্যাদি দিয়ে এলোপাথারী মারপিট করেন এবং মাথায় দাঁড়ালো দা দিয়ে আঘাত করেন।
 
এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের কাউকে পাওয়া যায়নি এবং অভিযুক্ত মফিজকে ফোন দিলে সাংবাদিক পরিচয় দিলে ফোনের কল কেটে দেয়।
 
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যরঞ্জন খাসকেল জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়