ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত ব্যবসায়ীক দন্দ্বে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:২২

জমি সংক্রান্ত ব্যবসায়ীক দন্দ্বে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী দুলাল মিয়ার (৫০) মৃত্যু হয়েছে। হামলার ঘটনায় চার দিন পর গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দুলাল মিয়া উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মৃত শাহজাহান ওরফে ডেঙ্গর আলীর ছেলে। গত মঙ্গলবার সকালে হাবিবপুর এলাকার আব্দুর রাজ্জাক ও এমদাদ হোসেন তাদের দলবল নিয়ে ব্যবসায়ী দুলাল মিয়া, তাঁর বড় ভাই ফজল মিয়া ও ভাতিজা নির্ঝরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলায় মারাত্বক ভাবে আহত হন ব্যবসায়ী দুলাল মিয়া। এঘটনায় গত বুধবার সকালে আহত দুলাল মিয়ার ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর বাদী হয়ে আব্দুর রাজ্জাক, নাহিদ, মহসীন, এমদাদ হোসেন, জামান, শামীম, সজিব, শাহ আলমসহ, আরো ১০/১৫জন অজ্ঞাতনামাকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। দুলাল মিয়া হত্যায় জড়িত থাকার অপরাধে অভিযান চালিয়ে এমদাদ হোসেন (৫৫) ও আরমানকে (৪৩) গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 
মামলার বাদী ও নিহতের ভাতিজা ইয়াছিন হোসাইন নির্ঝর জানায়, তার বাবা ফজল মিয়ার সঙ্গে আব্দুর রাজ্জাকের জমিজমার ব্যবসা ছিল। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীক লেনদেনের কথা বলে মোবাইল ফোনে তার বাবাকে আব্দুর রাজ্জাক তার বাড়িতে নিয়ে যায়। পরে ব্যাবসায়ীক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হলে আব্দুর রাজ্জাক তার দলবল নিয়ে তার বাবা ফজল মিয়াকে মারধর শুরু করে। এ খবরে নির্ঝর ও তার চাচা দুলাল মিয়া ঘটনাস্থলে যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে তার চাচার নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত এমদাদ হোসেন ও আরমান নামে দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সব আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান