শান্তিগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খাবে প্রায় ৫০ হাজার শিশু
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারা দেশের ন্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ডা: আফরিন, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, মল্লিকা রানী দাস, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস, রাবেয়া আক্তার, পান্না রানী দাস, তানজিনা বেগম রোজী ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলায় ৫-১৬ বছরের প্রায় ৫০ হাজার শিশুকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে৷ এই কৃমি সপ্তাহ চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। তিনি প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের যথাসময়ে কৃমির ট্যাবলেট খাওয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied